নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা বালুরঘাট এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ নুরুল আমিনের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম। একই ঘটনায় দগ্ধ নিহত নুরুল আমিনের স্ত্রী আর্জিনা বেগম আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১৬ এপ্রিল সন্ধ্যায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর রূপচান ব্যাপারীর ভবনের দ্বিতীয় তলায় তিতাস গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।










