ভাষাসৈনিক কাজী রেজাই করিমের সপ্তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। গতকাল বাদ আছর কাঁচপুর কাজীবাড়িতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও দুস্থ ভোজের আয়োজন করা হয়।

বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের জ্যেষ্ঠ সদস্য মৌলভী ইয়াছিন কাজী সাহিত্যরত্নের কনিষ্ঠপুত্র কাজী রেজাই করিম নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের দশম শ্রেণীর ছাত্র থাকাবস্থায় বায়ান্নর ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের কর্মী হিসেবে গ্রেফতার হন। —বিজ্ঞপ্তি