ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধান দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। তিন দিনের সফরে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছেন তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম। ৬ সদস্যের প্রতিনিধি দলের অপর সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু পৌঁছানোর কথা দুপুরে।










