নিত্যপণ্যের মূল্য ক্রমাগত ঊর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার আয়োজনে গতকাল সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকু, সদস্য সাজেদুর রহমান ফেটু, হাফিজুর রহমান, এনএম শাহজালাল, সুরাইয়া পারভীন মলি, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, অধ্যক্ষ মুহব্বত হোসেন টিপুসহ অন্যরা বক্তব্য রাখেন।