লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হোসেন আহাম্মদ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দীঘলি ইউনিয়নের রমাপুরে এ ঘটনা ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দীঘলি ইউনিয়নের রমাপুরে সাত্তার মাস্টার ও ইউনুস মাস্টারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে সাত্তার মাস্টার বাড়িতে বিরোধপূর্ণ ভূমিতে ইউনুস মাস্টারের পক্ষে মিলন ও তার সহযোগীরা একটি ঘর নির্মাণ করছিল। এতে সাত্তার মাস্টারের পক্ষে মোর্শেদ ও তার সহযোগীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।