কক্সবাজারের টেকনাফে
যাত্রীবাহী বাসের চাপায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি)
সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন
শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম। তিনি জানান, নিহতদের নাম
মোহাম্মদ ইসমাঈল (৮) ও মোহাম্মদ হাসান (৫)।
পুলিশ পরিদর্শক বলেন,
সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে ইসমাঈল ও হাসান তাদের বাবাদের সঙ্গে নিজেদের
ক্যাম্প পার্শ্ববর্তী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। এ সময় টেকনাফগামী পায়রা
পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়।
ঘটনার পরপরই চালক ও তার
সহকারী গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে
পুলিশের হেফাজতে রয়েছে।










