শিশু-কিশোরদের প্রতিভা যাচাইয়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ আবারো শুরু হয়েছে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব শুরু হয়েছে চট্টগ্রাম থেকে।

শুক্রবার সফলভাবে চট্টগ্রামের ৩টি ভেন্যু যথাক্রমে - সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ ও পাহাড়তলি গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রতিযোগিতার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতায় যেখানে অংশ নিয়েছে অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী। ধারাবহিকভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলায় এই প্রতিযোগিতার কার্যক্রম অনুষ্ঠিত হবে। দেশের সব স্কুল-কলেজের (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী) ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবে। এ প্রতিযোগিতা আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—তিন ধাপে অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অংশ নেবে ভিন্ন বিষয়ে।

1000034055

জুনিয়র স্কুল গ্রুপে ( প্লে থেকে চতুর্থ শ্রেণী) গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলা। মিডল স্কুল গ্রুপে (পঞ্চম থেকে অষ্টম শ্রেণী) গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা। হাই স্কুল ও কলেজ গ্রুপে (নবম থেকে দ্বাদশ শ্রেণী) গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা।

প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।

গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানারআপ ও সেকেন্ড রানারআপ প্রত্যেকে যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবে। এছাড়া তিনটি গ্রুপের ছয়টি বিষয়ে সেরা তিনজন করে সর্বমোট ৫৪ জন পারফরমারকে দেয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠানকে দেয়া হবে একটি করে কম্পিউটার।

-বিজ্ঞপ্তি