মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি ১০০ জন ভোটারের সমর্থনের তালিকা জমা দেয়া বাধ্যতামূলক। এই ১০০ জন ভোটারের তালিকায় উল্লেখিত দুজন ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

তবে মেয়র পদে অন্যান্য প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান আতা ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদু। এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।