নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের বিপরীত পাশে একটি দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানা এসআই দেবাশীষ কুন্ডু জানান, ড্রিম হাউজ নামে সাত তলা ভবনের নিচতলার ওই দোকানটিতে অগ্নিনির্বাপণ যন্ত্র তৈরিসহ সিএনজিচালিত থ্রি হুইলার ও মোটরগাড়ির গ্যাস সিলিন্ডারে রিফিলিংয়ের কাজ করতেন নিহত ব্যক্তি। দুপুরে কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।