গাইবান্ধায় হেরোইন বিক্রির দায়ে আব্দুল মালেক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মালেক গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। ২০২১ সালের ১৭ মার্চ রাতে সদর উপজেলার সুন্দরজাহান মোড় থেকে ২৮৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ।