লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মাননায় ভূষিত হলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল। তারা দুজনই লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান। শুক্রবার রাতে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাহিত্য সম্মেলনে গুণী এ দুই ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়।

সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন খান।

বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক খন্দকার ইউসুফ হোসেন, কবি মুরাদ আল হাসান চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, কার্তিক সেন গুপ্ত, কবি মাহবুবুল বাশার, মাহবুবুর রশিদ চৌধুরী প্রমুখ।