বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে স্থানীয় সংসদ সদস্য জাফর আলমকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেয় কক্সবাজার জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে তাকে দল থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে জেলা আওয়ামী লীগ বরাবর কারণ দর্শাতে বলা হয়েছে।

অন্যথায় জাফর আলমকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর সুপারিশ করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।