গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে ইজিবাইকের নিচে চাপা পরে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সানাউল্লাহ (৫) ।  সে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউপি'র দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে। সে মেরীরহাট দা হলি কোরআন একাডেমির প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ মে) বেলা ১টার দিকে সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাসায় ফেরার সময় ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক পিছন দিক থেকে একটি ইজিবাইক এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সানাউল্লাহ।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।