ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস গতকাল বেলা ৩টা ১২ মিনিটে শশীদল স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে মূল লাইনে উঠার সময় ইঞ্জিনের সামনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। স্টেশনের মাস্টার মজিবুর রহমান জানান, স্টেশনে দুটি ট্রেনের ক্রসিং ছিল। লাইনের একটি পয়েন্ট ভুল করে মেলানো হয়নি। এ কারণে লাইনচ্যুত হয়েছে।