মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত পাড়া এলাকার হেলিপ্যাড মাঠে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মেজর ফৌজিয়া সুলতানার নেতৃত্বে শেলটির বিস্ফোরণ ঘটানো হয়। উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর থেকে এ শেলটি উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে শেলটি মুক্তিযুদ্ধের সময়ের।










