কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন মহেশখালী উপজেলা ফুটবল দল। গতকাল বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মহেশখালী টাইব্রেকারে ৪-২ গোলে তিনবারের চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।