যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে চোরাকারবারিদের ধাওয়া করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার পাঁচ ভুলোট সীমান্ত থেকে এ চালান জব্দ করা হয়। এ সময় পাচারকারী পালিয়ে যায়।