বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার এক মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে রুল জারি করা হয়েছে। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দর দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মামলা পরিচালনাকারী আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগির জানান, যশোর মটরপার্টস সমিতির সদস্য সাব্বির আহমেদ তাদের দ্বিবার্ষিক নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে রিট পিটিশন করেন।
ব্যবসায়ীদের নির্বাচন স্থগিত
বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার এক মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে রুল জারি করা হয়েছে।










