ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌরসভা এলাকায় ইনানুর রহমান (৪০) নামের এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইনানুর রহমান উপজেলার বাজিপোতা গ্রামের মৃত লুত্ফর রহমানের ছেলে।

মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিন্টু হোসেন জানান, পৌরসভার কুলতলা বাজারে ইনানুরের একটি চায়ের দোকান আছে। রাতে দোকানে তিনি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করতে কার্যক্রম শুরু হয়েছে।