বিএনপির সমাবেশের দিন সিলেটে বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। যদিও সমিতির নেতারা দাবি করছেন, সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এই ধর্মঘট ডাকা হয়নি। এই কর্মসূচি পূর্ব ঘোষিত। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, তারা ধর্মঘটের পক্ষে নন, সবার সঙ্গে আছেন।
আগামী ১৯ নভেম্বর সিলেট নগরের আলিয়া মাদ্রাসা
মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বাস মালিক সমিতির সাভাপতি আবুল
কালাম করেন, বাস ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। পূর্ব ঘোষিত কর্মসূচির
অংশ হিসেবে এ ধর্মঘট ডাকা হয়েছে।
আরো জানান, নিবন্ধনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ,
নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেয়ার দাবিতে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছিলেন।
১৯ নভেম্বরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়। এর অংশ
হিসেবে শনিবার সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে।
প্রশাসন দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি
প্রত্যাহার করতে পারেন বলেও জানান আবুল কালাম।
অপরদিকে ধর্মঘটের বিষয়ে সিলেট জেলা সড়ক
পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হক বলেন, আমরা ধর্মঘটের পক্ষে নই। কোনো দলের
কর্মসূচিতেই আমরা বাধা দিতে চাই না। শ্রমিকরা সবার সঙ্গে আছে।
নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ
ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে বিভাগীয় সমাবেশ
করছে বিএনপি। এর অংশ হিসেবে ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয়
সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে চার লাখ নেতাকর্মী অংশ নেবে বলে দাবি করছে বিএনপি।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল
মুক্তাদির বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে।
তবে কোনো ষড়যন্ত্রই সমাবেশে গণজোয়ার রুখতে পারবে না।
সাম্প্রতিক সময়ে দেশের একাধিক বিভাগে সমাবেশের
আয়োজন করেছে বিএনপি। যার প্রতিটিতেই পরিবহন মালিকদের ধর্মঘটের মুখোমুখি হয়েছে দলটি।









