ঝিনাইদহে হিজড়া সম্প্রদায়ের ৫২ জনের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের মহিষাকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশ তাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় প্রত্যেককে ৫ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, তেল, লবণ ও পেঁয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান বিতরণ করা হয়।










