ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত ৮টি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ সব ফ্লাইট ঢাকায় অবতরণের কথা ছিল।
সিলেটের এ আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উড়োজাহাজগুলো গতকাল সোমবার রাত ৯টার পর থেকে বিভিন্ন সময়ে অবতরণ করে।
হাফিজ আহমদ বলেন, বৈরি আবহাওয়ার কারণে আটটি উড়োজাহাজ সিলেটে জরুরি অবতরণ করেছে। এদের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট একটি ও বাকিগুলো আন্তর্জাতিক ফ্লাইট ছিল। আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে সিঙ্গাপুর থেকে দুটি এবং টরেন্টো, ব্যাংকক, কলকাতা, চেন্নাই ও দুবাই থেকে আসা একটি করে মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে।
আরো জানান, অভ্যন্তরীণ ফ্লাইটটি সৈয়দপুর থেকে উড্ডয়ন করেছিল যা ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সিলেটে অবতরণ করে।
জরুবি অবতরণ করা ফ্লাইটের মধ্যে ইউএস বাংলার পাঁচটি ও বাংলাদেশ বিমানের তিনটি উড়োজাহাজ রয়েছে।









