সিলেট নগরীতে এক ব্যবসায়ীর বাসা থেকে ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে কাজিটুলার উচা সড়ক এলাকার ব্যবসায়ী কামাল আহমদের বাসার একটি কক্ষের তালা ভেঙে বিপুল পরিমাণ এ তেল জব্দ করা হয়। কামাল আহমদ কাজিটুলা এলাকার কামাল ব্রাদার্স নামক একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে আমরা সামান্য তেল জব্দ করা হয়। এরপর বাসায় অভিযান চালিয়ে সেখানকার একটি কক্ষে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুদ অবস্থায় জব্দ করা হয়। তিনি বলেন, গোপন মাধ্যমে খবর পেয়ে আমরা এই অভিযান চালাই। জব্দকৃত তেল পূর্বের দামে বিক্রি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।










