বাংলা নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রমজান মাসে নববর্ষ উৎসব হওয়ায় এবার বাড়তি নজরদারি থাকবে পুলিশের। মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফুল্লাহ তাহের এই তথ্য জানান।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে এদিন নগরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফুল্লাহ তাহের জানান, অনুষ্ঠানস্থলে বিভিন্ন টিম কাজ করবে। প্রতিটি থানায় পুলিশের পেট্রোল টিম বাড়ানো হয়েছে। এছাড়া সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ থাকবে। সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকবে পুলিশের সদস্যরা। তিনি বলেন, এ উৎসবকে ঘিয়ে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সর্বদা সজাগ রয়েছে সিলেট মহানগর পুলিশ।