গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ জন আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) বিকালে ঢাকা - রংপুর মহাসড়কের তালতলা নামক স্থানে এই মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিকালে তোহা এন্টারপ্রাইজের একটি বাস রংপুর যাচ্ছিল। এসময় তালতলা নামক স্থানে পৌঁছার পর বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি ওসি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ।