সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলশী গ্রামের দুই শিশুসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। এর আগে নিহত শাহিনুরের ভাই রায়হানুলকে গ্রেফতার করে সাতক্ষীরা সিআইডি পুলিশ। তার দেয়া তথ্যমতে গত মঙ্গলবার বাকি তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন কলারোয়া উপজেলার খলশী গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক, একই গ্রামের কাশেম ঢালীর ছেলে পুলিশের সোর্স আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের সামছুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করা হলো।

সিআইডি পুলিশ জানায়, তাদের রিমান্ড নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে চার খুনের ঘটনায় আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।