সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আমেনা খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আইসোলশনে থাকা ওই নারী মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

গৃহবধূ আমেনা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিনয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

আমেনা খাতুনের ভাই আমজাদ হোসেন জানান, তার বোন দীর্ঘদিন জ্বর ও রক্তশূন্যতায় ভুগছিলেন। গ্রাম্য ডাক্তারের পরামর্শে তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মনতোষ কুমার সাংবাদিকদের জানান, আমেনা খাতুন দু‘দিন আগে জ্বর ও রক্তশূন্য অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এই নারীর করোনা পরীক্ষায় নমুনা নেয়া হলেও রিপোর্ট এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।