সিরাজগঞ্জের রায়গঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো উপজেলার নাড়ুয়া গ্রামের আবুল হাশেমের মেয়ে আয়শা মনি (৫) ও বেংনাই গ্রামের সেলিম আহম্মেদের ছেলে হামজেলা (৪)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন। গতকাল সকালে তারা বাড়ির পাশে একটি খালে গোসল করার সময় সবার অগোচরে পানিতে তলিয়ে যায়। তাদের মরদেহ ভেসে ওঠার পর স্বজনরা বিষয়টি জানতে পারেন।










