যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের জন্য তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। সিনিয়র সহকারী কমিশনার কেএম আবু নওশাদকে আহ্বায়ক করে গতকাল প্রতিষ্ঠানটির প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. রফিকুল হাসান (সার্বিক) এ বোর্ড গঠন করেন। এতে সদস্য করা হয়েছে সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদকে।

অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান জানান, বিধি অনুযায়ী নির্বাচনের ৮০ দিন আগে বোর্ড গঠন করতে হয়। ২০২৩ সালের ১৮ জানুয়ারির আগে যশোর চেম্বারের নির্বাচন সম্পন্ন করা হবে।