বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে
গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ জনের নাম উল্লেখসহ দেড় শতাধিক
নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট)
মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি রকিবুজ্জামান।
মামলার আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সংসদ সাইমুম সরওয়ার কমল, জেলা পরিষদ চেয়ারম্যান
শাহিনুল হক মার্শাল, তার ছোটভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর মেয়র
মাহাবুবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি এস
এম সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক
ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দেড় শতাধিক নেতাকর্মী।
ওসি রকিবুজ্জামান বলেন, পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত ৪ আগস্ট সন্ধ্যায় প্রকাশ্য গুলিতে নিহত হন এক আন্দোলনকারী। যারা সে সময় গুলি চালিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের আসামি করা হয়েছে। বাকিদেরও তদন্ত করে বের করা হচ্ছে।









