সাঁতার শিখতে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। গতকাল সকালে নবগঙ্গা নদীর পৌরসভার খাজুরা ব্রিজ এলাকা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে দেবদারু এভিনিউতে এসে শেষ হয়। আড়াই কিলোমিটার দূরত্বের এ প্রতিযোগিতায় অংশ নেন ১০ সাঁতারু। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান।
ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা
সাঁতার শিখতে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সেফ সুইমিং একাডেমি।









