লক্ষ্মীপুরে একটি তালাবদ্ধ ভবনের ভেতর থেকে আবু সিদ্দিক (৭৫) ও আতরের নেছা (৬৫) নামে বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শাকচর গ্রামের ছৈই মিঝি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গতকাল দুপুরে নিহতের ভাই আবুল কাশেম প্রকাশ খোকন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকারীরা তিন-চারদিন আগে তাদের শ্বাসরোধে

হত্যার পর মরদেহ তালাবদ্ধ করে রেখে যায় বলে পুলিশের ধারণা। শাকচর ছৈই মিঝি বাড়িতে বৃদ্ধ আবু ছিদ্দিক কেবল তার স্ত্রীকে নিয়েই বসবাস করতেন।