ভারতের দি‌ল্লি হয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

এর আগে সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতি‌নি‌ধি দল ঢাকায় আসে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উত্তর আমেরিকা) সামিয়া ইসরাত রনি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটি তাদের সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে।