বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বেরিয়েছেন। রাত সোয়া আটটার দিকে তিনি রওনা হন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বণিক বার্তাকে এ তথ্য জানিয়েছেন।
তার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়েছেন। হাজারো নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন।










