প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
শনিবার (২৪ মে) রাতে তারা বৈঠকের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।










