কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের মোজাম্মেল বহদ্দারের জালে ধরা পড়া ১৫৯টি কালো পোয়া বিক্রি হয়েছে ৩০ লাখ ৫০ হাজার টাকায়। যদিও মাছগুলোর দাম হাঁকানো হয়েছিল ২ কোটি টাকা।
শনিবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে মা মরিয়ম ফিশিং নামের প্রতিষ্ঠান মাছগুলো কিনে নেয়।
জানা গেছে, সাইজে ৬ কেজি করে ওজন যেগুলো হয়েছে এগুলার দাম এসেছে ১৪ লাখ টাকা। আর যেগুলো ৯ কেজি ওপর আছে সেগুলোর দাম এসেছে যে ১৬ লাখ ৫০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ। তিনি বলেন, ‘মোজাম্মেলের বাড়ি আমার ওয়ার্ডে শরইতলা সাইটপাড়া এলাকায়। তাদের ২ ছেলে এবং ১ মেয়ে নিয়ে ৫ সদস্যের পরিবার। তারা সবাই খুবই খুশি। এলাকার মানুষও খুশি’।
শুক্রবার (২২ ডিসেম্বর) সাগরের ল মহেশখালী চ্যানেলে মাছগুলো ধরা পড়ে জেলে মোজাম্মেল বহদ্দারের জালে।
১৫৯টি কালো পোয়া মাছ ধরা পড়ার খবরে পুরো ধলঘাট ইউনিয়নে হইচই লেগে যায়। সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে মোজাম্মেল এবং কালো পোয়া। এলাকার বেশিরভাগ মানুষ মাছগুলো একনজর দেখতেও যায়।










