হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
এর আগে রাত সোয়া আটটার দিকে বিমানবন্দরের উদ্দেশে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বণিক বার্তাকে এ তথ্য জানান।
তার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। হাজারো নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে খালেদা জিয়াকে বিদায় জানান।










