ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হিল্লোলকে আটক করেছে র্যাব। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হিল্লোল সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার বয়ড়াতলা বাজারে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়।









