ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে মামলা তুলে নিতে বাদীর বাড়ি ভাংচুর করেছে আসামিপক্ষ। বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বাদীর পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

মামলার বাদী একুব্বর হোসেন জানান, গত ৫ নভেম্বর তার শিশুসন্তান বাড়ির পাশে খেলা করছিল। এ নিয়ে বাড়ির পাশের বাবুল মণ্ডলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে বাবুল মণ্ডলের সমর্থকরা তার শিশুসন্তানসহ পরিবারের লোকজনকে মারধর করে। এ ঘটনায় ঝিনাইদহ আলাদতে তিনি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।