সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম বাবুসহ (৪৫) নয় জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, মনিরুল ইসলাম (২১), দেলোয়ার হোসেন (২৫), সেলিম হোসেন (৪৮), হেলাল শেখ (৩১), জান্নু হোসেন (৩৪), শামছুল হক (৪৫), আমিরুল ইসলাম (৩৪) ও মানিক মোল্লা (৫২)। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।