সতর্ক, ঐক্যবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ না হলে সংকট কাটাতে পারব কিনা, সে ব্যাপারে সন্দেহ থেকে যাবে। আমরা এখন সমাজমাধ্যমে যে রকম কুফর দেখতে পাচ্ছি সেটা আনসেন্সরড ও কোনো গেটকিপিং ছাড়া যেসব তথ্য ছড়িয়ে পড়ছে, মানুষ সেটা খুব দ্রুত বিশ্বাস করছে, যাচাই-বাছাই করছে না। ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেভাবে বিপন্ন হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন হচ্ছে এবং গণতান্ত্রিক অভিযাত্রায় যে আমরা আছি, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে। সামনে আরো বড় চ্যালেঞ্জ আছে—সমাজমাধ্যমের এ চ্যালেঞ্জ, এআইয়ের চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র। দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে।

আরো বক্তব্য দেন দৈনিক যুগান্তরের আবদুল হাই শিকদার, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি সান সম্পাদক রেজাউল করিম লোটাস প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।