কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী পিস্তল-গুলিসহ হামিদ উল্লাহ (২৫) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ।