বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল, স্থায়ী পে-কমিশন গঠন, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, সচিবালয় ও সচিবালয়ের বাইরের সব কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নসহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে এক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য পাঠ করেন মো. লুৎফর রহমান, সমন্বয়ক ও সভাপতি ১১-২০ ফোরাম এবং মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলীর সভাপতিত্বে লিখিত দাবিনামা পাঠ করেন মো. ছালজার রহমান, সমন্বয়ক ও মহাসচিব, তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটি।
৭ দফা দাবি বাস্তবায়নে সরকারি কর্মচারীদের প্রতিনিধি সমাবেশ
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে বৈষম্যমুক্ত নবম পে-স্কেল, স্থায়ী পে-কমিশন গঠন, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল, বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখা, সচিবালয় ও










