ব্রাহ্মণবাড়িয়ায় পিঠা উৎসব হয়েছে। গতকাল সকালে শহরের টেংকেরপাড়ে ‘ভোরের সাথী’ সংগঠন এ উৎসবের আয়োজন করে। স্টলে বাহারি রকমের পিঠা সাজিয়ে রাখা হয়। প্রতি বছরই শীতকালে পিঠা উৎসবের আয়োজন করা হয়। ভবিষ্যতেও ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানিয়েছে আয়োজক সংগঠন। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন প্রমুখ।