তাদের মধ্যে কুষ্টিয়ায় দুজন এবং হবিগঞ্জ ও ঝিনাইদহে একজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জব্বার উল্লাহর পুত্র। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে।’

কুষ্টিয়া: জেলার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে গতকাল ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, ‘সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে ট্রাকটি নিয়ে খুলনার উদ্দেশে রওনা হন ট্রাকচালক আনিস। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের মাঠে উল্টে পড়ে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়। হেলপার পাথরের নিচে চাপা পড়ায় দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলায় বাসচাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা। আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী ট্রাকচালক আব্বাস হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।