নারায়ণগঞ্জের সোনারগাঁর নোয়াগাঁও ইউনিয়নের বিজয়নগর এলাকায় নিখোঁজের একদিন পর রিমন (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার বিজয়নগর এলাকার একটি ধানখেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিমন সোনারগাঁর নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন শনিবার রাতে নিখোঁজ হন। পরে গতকাল দুপুরে এলাকাবাসী ধানখেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠায়। উদ্ধারকৃত শিশুর মরদেহের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশুটি হত্যাকাণ্ডের শিকার। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।