রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ায় ৩ ঘণ্টা পর সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়েছে ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি।

এদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যাত্রীদের অনেকেই ঢাকায় গিয়ে অফিস করতেন। কিন্তু দেরিতে ট্রেন ছাড়ায় তারা অফিস ধরতে পারেননি।

এ বিষয়ে সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন বলেন ভিন্ন কথা। তিনি বলেন, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকে। এর পর বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে প্রায় ৩ ঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে চাবি কীভাবে হারিয়ে গেল এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ট্রেনের পরিচালক আফজাল হোসেন বলেন, ট্রেনটির চালক রবিউল ইসলাম সকালে ট্রেনের ইঞ্জিন চালাতে গিয়ে দেখেন চাবি নেই। কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভালস হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়। পরে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে করে বিকল্প চাবি এনে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।