গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর
বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে
উপজেলার হাটলক্ষ্মীপুর বাজারের গরুহাটির প্রবেশ পথের দোকানে এই ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে
ছড়িয়ে পড়লে বসতবাড়িসহ প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি
হয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছে ফায়ার
সার্ভিসের তিনটি ইউনিট এসে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।









