বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, অতীত নিকটে আমরা দেশে থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দিয়েছি। তেমনিভাবে আমরা এখন যুদ্ধ করছি মাদকের বিরুদ্ধে। এই মুহূর্তে দেশের জন্য, সমাজের জন্য মাদক একটি বিষফোঁড়া।

তিনি বলেন, আগামী প্রজন্মকে যদি মাদকের গ্রাস থেকে মুক্ত রাখতে না পরি, তবে যুবসমাজ মাদকে আক্রান্ত হয়ে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। 

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে পুলিশ পরিচালিত কমিউনিটি ব্যাংকের শাখার উদ্বোধন করতে এসে একথা কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী, বিকেইমইএর সাবেক সভাপতি ফজলুল হক এবং বর্তমান সিনয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমসহ অনেকে।

পুলিশ মহাপরির্শক বলেন, পুলিশের একার পক্ষে অপারেশন বা অভিযানের মাধ্যমে দেশ থেকে মাদক দূর করা সম্ভব নয় এবং এজন্য প্রতিটি পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ মাদক নির্মূলে আরো কঠোর হবে। তিনি বলেন, পুলিশকে মানুষের দোরগোড়ায় পৌঁচ্ছানোর জন্য ৯৯৯ নম্বরে সেবা চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে গত দুই বছরে কয়েক কোটি ফোন রিসিভ করে ৫৮ লাখ মানুষকে পুলিশ সহায়তা প্রদান করেছেন।

কমিউনিটি ব্যাংক সম্পর্কে আইজিপি বলেন, আগামী বছর আমাদের সারাদেশে আরো ২৫টি শাখা উদ্বোধন করা হবে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জের ফতুল্লায় এটি দ্বিতীয় শাখা। তিনি এই শাখায় নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী, সমাজপ্রতি ও সাধারণ মানুষকে তাদের আমানত নিশ্চিতে রাখার জন্য আহবান জানাচ্ছি।

এর আগে নগরীর মাসদাইর এলাকায় অবস্থিত জেলা পুলিশ লাইন্সে ৮তলা বিশিষ্ট পুলিশ ব্যারাকসহ ৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক।