যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিসে আগুন লেগেছে। এতে আমদানি পণ্যসহ অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, রাত ১১টায় বেনাপোল বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যাগারের অফিস কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে অফিস কক্ষ থেকে পণ্যাগারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থলবন্দরে অগ্নিকাণ্ড
যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিসে আগুন লেগেছে। এতে আমদানি পণ্যসহ অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গিয়েছে।










